এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : “যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে” এ স্লোগানকে সামনে রেখে ল্যাম্পপোস্ট এর পথচলা। ল্যাম্পপোস্ট মানবতার আলো দিয়ে আত্মমানবতার সেবায় কাজ করে চলেছে। যা মাতৃভুমির তথা দেশের প্রতি নিজের দায়িত্বকে অনেকাংশে বৃদ্ধি করতে সহায়ক। সমাজ সেবামূলক এই প্রতিষ্ঠানকে ১৮ অক্টোবর’১৬ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ে সংগঠনটি সরকারি নিবন্ধিত হয়। আনুষ্ঠানিক ভাবে ২৬ অক্টোবর ল্যাম্পপোস্টের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মহিউদ্দীন জনি ও ল্যাম্পপোস্টের প্রতিনিধি দলের নিকট নিবন্ধন সনদপত্র (ঠাক-৩৪০/২০১৬) তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম সরদার। যা ল্যাম্পপোস্ট এর কাযক্রমের স্বীকৃতি স্বরুপ লাভ করেছে। বর্তমানে ল্যাম্পপোস্ট পীরগঞ্জ উপজেলার সাধারন মানুষের প্রিয় একটি নাম । উপজেলার সবচেয়ে নিম্নস্থানে থাকা কঠোর পরিশ্রমে লিপ্ত রিক্সা চালক, ভ্যানচালক, শ্রমিক-মুজুর সহ অসহায় সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গগণও ল্যাম্পপোস্ট এর কায্যক্রম দেখে অভিভুত । গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রে যখন শ্রমিকের ঘাম ঝড়ছে ঠিক তখন ল্যাম্পপোস্ট এর প্রতিনিধিরা স্যালাইন, পানি সহ ছুটে চলেছে সকলের কাছে। বাদ যায়নি ফকির, মিসকিন সহ এই সমাজে খেটে খাওয়া মানুষেরাও। এছাড়াও শিক্ষা, ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, সমাজ সচেতনতা বৃদ্ধি সহ নানান ভাবে মানুষের পাশে দাড়িয়েছে ল্যাম্পপোস্ট। উপজেলার দু’টি গুরুত্বপূর্ন স্থানে ল্যাম্পপোস্ট এর উদোগে সাধারন জনগন ফ্রি-তে প্রত্রিকার পড়ার সুযোগ পেয়েছে। পীরগঞ্জবাসী সহ এর ভুক্তভোগীরা জানায় ল্যাম্পপোস্ট এর সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও ল্যাম্পপোস্ট এর সভাপতি- সোহানুর রহমান সুমন, সহসভাপতি-আরিফুজ্জামান আরিফ, সাইফুর রহমান বাদশাহ, নির্বাহী পরিচালক- মোঃ আব্দুল্লাহ্ আল মহিউদ্দীন জনি, সাধারণ সম্পাদক- একেএম রুহুল আমীন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক- সুবর্ণ ইসলাম, সাংগঠনিক সম্পাদক- হৃদয় মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল হামিদ শাহরিয়ার, অর্থ ও সমাজকল্যাণ সম্পাদক- রুবেল ইসলাম, ক্রীড়া-দুর্যোগ ও ত্রান সম্পাদক- ফারুক ইসলাম, পাঠাগার ও দপ্তর সম্পাদক- আবু সাঈদ আরিফুজ্জামান আতিক, প্রচার সম্পাদক- কাওসার আলী, মহিলা বিষয়ক সম্পাদক- আতিয়া শারমিন, আইন বিষয়ক সম্পাদক- নিপা মোনালিসা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মোঃ আব্দুল্লাহ্ আল মেসবাউদ্দীন রাহাত, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- মোঃ রকুনুজ্জামান অপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাজ্জাদ হোসেন লিমন, জনসংযোগ বিষয়ক সম্পাদক- আরাফাত ইবনে হোসাইন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- রনি গাজী, কার্যকরী সদস্য- সানোয়ার রহমান রুবেল, হাবিবুর লিমন সহ সকলের প্রতি পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।