নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আওয়ামীলীগের সংসদ সদস্য’র হাট উদ্ধোধনের নাম ফলক ভেঙ্গে দিয়েছে একই এলাকার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার মেলা পাঙ্গা গ্রামে।
জানা যায়, মেলাপাঙ্গা গ্রামে পুরান মেলা পাগলীমার হাট নামের একটি হাটের উদ্ধোধন করেন স্থানীয় আওয়ামীলীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উদ্ধোধনী ফলকটি রাস্তার ধারে একটি গাছের পাশে ছিল। সম্প্রতি ওই সড়কের গাছগুলি কাটার জন্য নিলাম হয়। ফলকের পাশের গাছটি কাটা হলে ফলকটি ভেঙ্গে যাবে এ আশংকায় পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন জেলা পরিষদ ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। তার আবেদন অগ্রাহ্য করে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি নুর আমিন মেম্বার, মির্জাগঞ্জ আরডিআরএস ফেডারেশনের সভাপতি জামাল ও আরডিআরএস’র এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগ সাজশে গাছটি কাটার নাম করে ফলকটি ভেঙ্গে চুরমার করে দেয়। লন্ডভন্ড ফলকটি রাস্তার পার্শে¦ পড়ে রয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য’র উদ্ধোধনী ফলক এভাবে ভেঙ্গে ফেলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন জানান, তিনি বিষয়টি ন্যায় বিচার দাবী করছেন।