• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

‘বন্দুকযুদ্ধে’ জেএমবি কমান্ডার নিহত

image-4086কুষ্টিয়া: কুষ্টিয়ার কবুরহাটে গোপন বৈঠকের সময় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে শহরতলীর কবুরহাটের সোবহান শেখের পরিত্যক্ত রাইস মিলের সামনে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, রাতে শহরতলীর কবুহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটতে বাধ্য হয়।

এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানা যায় নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা।

বন্দুকযুদ্ধে এসআই হালিম, এ এস আই রশিদ ও আনোয়ারসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। নিহত কুলু মোল্লা শহরতলীর খাজানগর এলাকার বাসিন্দা। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ