• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

পার্বতীপুরে জালভোট দেয়ার অভিযোগে আটক ১৩

আটকসিসি নিউজ : পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডিপুর ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে জালভোট দেয়ার সময় পুলিশ হাতেনাতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- রশিদ, ফরিদুল, আনারুল, টুল্লু, কামরুজ্জামান, মোতাহার, শারমিন, আমিন বাবু, সকিনুন, নাজমুল, মুসা, ফজলু ও সোবাহান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুর রহমান জানান, জালভোট দেয়ার অভিযোগে কৈপুলকি কেন্দ্র থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে সহিংসতার কারণে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন ফের তফশীল ঘোষণা করেন। সে অনুযায়ী সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে  মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৮৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ