• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপি হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালসিসি নিউজ : ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার রাষ্ট্রপক্ষ অভিযোগ দাখিলে পর তা আমলে নেওয়ার বিষয়ে শুনানী শেষে আদেশের জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার বিবরণীতে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৫ সালের ২৮ জুলাই আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এ বছরের ১১ জুলাই তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম এর ৬টি অভিযোগ আনা হয়।
পরদিন এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই মাস সময় চাইলে আদালত ২০ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দেয়। সেদিন মামলাটি শুনানির জন্যে উঠলে অভিযোগ দাখিলের জন্য নতুন করে আজকের দিন ধার্য করা হয়েছিল। এই মামলায় আসামিদের মধ্যে সাংসদ হান্নান, হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩) গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। এছাড়া আসামি মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ