• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

খালিদ মাহমুদ চৌধুরীকে গণ সংবর্ধনা

mp-31কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কাউন্সিল অধিবেশনে ৩য় বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সোমবার দুপুর ১২ টায় কাহারোল উপজেলার দশ মাইলে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের নেতৃত্বে ও কাহারোল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক গণ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ফারুকের সভাপতিত্বে, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকাতা বজায় রাখতে আওয়ামীলীগকে তৃতীয় দফা নির্বাচনে জয়ীকরতে দলীয় নেতা-কর্মীদের সেই লক্ষ্যে প্রস্তুত হতে হবে। তিনি আরো বলেন আওয়ামীলীগের নেতা কর্মীরা ভোগ বিলাসে বিশ্বাসী নয়, দেশ প্রেম ও উন্নয়নে বিশ্বাসী। তাই সামনে নির্বাচন জনগনের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয় লাভ করতে হলে জনগনের দোরগোড়ায় যেয়ে উন্নয়নের কথা বলতে হবে। কারণ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগনের আর্থ সামাজিক উন্নয়ন হবে। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, দিনাজপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায় সহ জেলা ও উপজেলার দলীয় নেতৃ বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কাহারোল উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা-সেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, কাহারোল প্রেস ক্লাব, শ্রমিকলীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ