• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

পাহাড় কাটতে গিয়ে ধস, নিহত ২

নিহতহবিগঞ্জ: জেলার নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শংকরসেনা গ্রামের সামছুল হক (৩৫) ও কায়স্থগ্রামের মাসুক মিয়া (৪০)। আহতের পরিচয় পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান জানান, ভোরে একদল লোক ঐ এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটতে যায়। তারা পাহাড়ের নিচের অংশের মাটি কাটতে গেলে উপরের অংশ ধসে পড়ে যায়। এতে চাপা পড়ে সামছুল ও মাসুক ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জাননা, নিহতদের দুই-তিনজন সহযোগী পালিয়ে গেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদফতর এ ব্যাপারে মামলা করবে বলে জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ