• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

৩০ মিনিট আগে আসায় শিক্ষার্থীদের সুবিধা হয়েছে : শিক্ষামন্ত্রী

নাহিদসিসি নিউজ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ৩০ মিনিট আগে আসতে বলায় শিক্ষার্থীরা বিরক্ত হয়েছিল, তবে এখন তারা বুঝতে পেরেছে এতে তাদের সুবিধাই  হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরিদর্শনে ধানম-ি গভর্নমেন্ট বয়েজ স্কুলে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগে অনেকে কেন্দ্রে আসতে দেরি করে ফেলত। যার কারণে এবার আমরা শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলেছিলাম। সে অনুযায়ী সবাই সময় মতো কেন্দ্রে এসেছে এবং আমরা নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগেই তাদের খাতা দিয়েছি। ফলে বৃত্ত ভরাটের জন্য অতিরিক্ত সময় যায়নি। এতে তাদের জন্য সুবিধা হয়েছে। পরীক্ষা শুরু থেকে পুরো সময় তারা স্বাচ্ছন্দ্যে সব প্রশ্নের উত্তর দিতে পারবে।
সারাদেশে আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় এই দুই পরীক্ষা শুরু হয়।  প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র, আর জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এই দুই পরীক্ষায় অংশ নেয়ার কথা। এবারে পরীক্ষায় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন জেএসসি এবং ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন জেডিসি পরীক্ষার্থী। বিদেশের আটটি কেন্দ্র থেকে ৬৮১ জনের পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ