• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রুয়েটসিসি নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬- ২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সোহবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুয়েট প্রশাসন ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে জানানো হয়, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ২৪৯৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়। ‘খ’ গ্রুপে আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ১২৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর সকাল ৯ টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৫০০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী এবং ২ ডিসেম্বর মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ৫০১ থেকে ৮৪০তম পর্যন্ত স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। নির্ধারিত সময়ে কোন প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল বলে গন্য হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা তালিকা থেকে শূন্য আসনে ভর্তি করানো হবে।
জানা যায়, ভর্তির সময় ভর্তি ফি বাবদ ১৬ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে। ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ