• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩,৫৯৯ জন

jsc-ecams-picমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার (১ নভেম্বর) বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৬৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮ হাজার ৫২ জন উপস্থিত ও ৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সব চেয়ে বেশী অনুপস্থিত ছিল গাইবান্ধা জেলায় ৫৮২ জন। এছাড়া রংপুর জেলায় ৫৮০, নীলফামারীতে ৪৭৯, কুড়িগ্রামে ৫৩৩, লালমনিরহাটে ২৮২, দিনাজপুরে ৫৫৭, ঠাকুরগাঁয়ে ৩৯৪ ও পঞ্চগড় জেলায় ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে জেএসসি পরীক্ষার প্রথম সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, সচিব মো. আমিনুল হক সরকার। এ সময় দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল হকসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। কারণ প্রশ্নপত্র তৈরী থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫০টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ