• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |

বিজিবির মহাপরিচালকের দায়িত্বে মেজর জেনারেল আবুল হোসেন

বিজিবি মহাপরিচালকসিসি নিউজ : রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। মেজর জেনারেল আবুল হোসেন মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’ মেজর জেনারেল আজিজ আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ