• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

আঞ্চলিক বিমানবন্দর হচ্ছে সৈয়দপুর

বিমানবন্দরমোঃ সাহবাজ উদ্দিন সবুজ: এবছরের জানুয়ারিতে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বন্দরে পরিণত করার সম্ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সবুজ সংকেতের পর সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এতে ভারতসহ প্রতিবেশি দেশগুলোতে ফ্লাইট পরিচালনা সহজ হবে। আর তার মধ্য দিয়ে সৈয়দপুরের বাণিজ্যিক গুরুত্ব বাড়বে। তবে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবি জানিয়েছেন সৈয়দপুরসহ রংপুর বিভাগের শিল্প মালিক ও ব্যবসায়ীরা।
স্বাধীনতা পরবর্তী সময়ে নানা দিক দিয়ে অবহেলিত ছিলো উত্তরের জনপদ রংপুর অঞ্চল। তবে সময় পরিবর্তনের সাথে সাথে বদলেছে, এ বিভাগের কৃষি-শিক্ষাসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য। সৈয়দপুর বিমানবন্দরটি অবস্থান রংপুর বিভাগের মাঝামাঝি স্থানে হওয়ায়, ভৌগলিক কারণে এর গুরুত্ব বেড়েছে।
বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের করা হলে এ অঞ্চলের শিল্প-বাণিজ্যে প্রসার ঘটবে এমনটা মনে করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা। তারা বলেন, খুব ভালো একটা উদ্যোগ। উত্তরবঙ্গের অধিবাসী হিসেবে স্বাগত জানিয়েছেন তারা।
এছাড়া ভুটান ভারত বাংলাদেশের এয়ার ট্রানজিট হিসেবে সৈয়দপুরকে ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। বৈদেশিক বাণিজ্যে যদি বিমান ব্যবহারের প্রয়োজন হয় তবে সৈয়দপুরে আন্তর্জাতিক বিমান বন্দরের বিকল্প নেই বলে জানান তারা।
অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানালেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক নয়, আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আঞ্চলিক বিমানবন্দরের জন্যে যতটুকু জায়গার প্রয়োজন সেই জায়গা নেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক জানালেন, প্রাথমিক কাজ শুরু হলেও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অনুমতি পেলে মূল কাজ শুরু হবে। তিনি বলেন, সর্বশেষ নির্দেশনা অনুসারে তারা কাজ করছেন। এক্ষেত্রে জনম যাচাইও করা হচ্ছে বলে জানান তিনি।
১৯৭৯ সালে সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অভ্যন্তরীণ রুটে প্রতিদিন এ বিমানবন্দর থেকে ৩টি করে ফ্লাইট আসা-যাওয়া করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ