• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

হিলিতে জাতীয় জেল হত্যা দিবস পালিত

pic-2হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে জাতীয় ৪ নেতার জেল হত্যা দিবস উপলক্ষে হিলি হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫ টায় হিলি এল এস ডি গোডাউন মোড়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সাংসদ মো: শিবলী সাদিক এমপি, এসময় আরো উপস্থিত ছিলেন হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো: জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল, সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কাহের উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলসহ অনেকে। পরে ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ