• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দুর্নীতির দায়ে জেলা জজ বরখাস্ত

বরখাস্তসিসি নিউজ: অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক জেলা জজকে (জেলা ও দায়রা জজ) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলামের (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১২ সালে মামলা করা হয়।

এ বিষয়ে শুনানিকালে তার বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ