• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

manabbandhan-pic-04-11-2016দিনাজপুর প্রতিনিধি: ব্রাক্ষ্মনবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা ও দিনাজপুর সরকারী কলেজের হিন্দু ছাত্র-ছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানুষ সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান যে ধর্মেরই হোক তার কথিত অপরাধের কারনে একটি সম্প্রদায় ও সম্প্রদায়ের উপাসনালয়ের উপরে যে ন্যাক্কারজনক আক্রমন, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা এদেশের সচেতন শান্তিকামী মানুষ কোনভাবেই মেনে নেবে না। রাষ্ট্রযন্ত্রের প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী দলের স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাদের দায়িত্বে ব্যর্থতার মাধ্যমে ওই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সত্যতা স্বীকার করলেও কৌশলে প্রশাসনিক কর্মকর্তাদের অপরাধ অস্বীকার করেছেন। এ অবস্থায় দেশের হিন্দু সম্প্রদায় চরম উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার হিন্দু বান্ধব সরকার দাবি করা হলেও এর চিত্র ভিন্ন বলে মানববন্ধনে জানানো হয়। বক্তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চক্রবর্তী বাসু, উত্তম কুমার রায়, বিভাস বিশ্বাস, বিজয় কৃষ্ণ কুন্ডু, গৌরাঙ্গ রায়, সুশান্ত নারয়ন ঘোষ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ