• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াসিসি নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার ও আজ শনিবার বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে।

নিম্নচাপটি কাল রবিবার সকাল নাগাদ বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে উপকূলীয় জেলাগুলোতে ভারী বর্ষণ ও এসব জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলার চর ও উপকূলীয় এলাকা দুই থেকে তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৫৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপটি অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ জন্য এই চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ