পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম বিপিএম-পিপিএম (বার) এর বিদায়ী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় পাঁচবিবি পৌর পার্কে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অফিসার ইনচার্জ আইজি ব্যাচ প্রাপ্ত মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী এক সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তাফিজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিছির উদ্দিন, পাঁচবিবি কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মহির উদ্দিন মন্ডল, প্রবীন সাংবাদিক মো: আমিনুল ইসলাম বাবুল, প্রেস ক্লাবের সভাপতি আজাদ আলী, বালিঘাটা ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান চৌধুরী বিপ্লবসহ অনেকে।
এর আগে ভোর হলো শিল্পী গোষ্টির খুদে শিল্পীরা বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে বিদায়ী পুলিশ সুপার মহদোয়কে স্বাগত জানায়।