• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় বণিক সভার প্রতিনিধি দল

image-4933সিসি ডেস্ক: বাংলাদেশের সঙ্গে বিদ্যমান রপ্তানিতে নতুন মাত্রা দিতে আগামী ৮ নভেম্বর প্রতিবেশি দেশটিতে যাচ্ছে ভারতের বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন সিআইআই’এর পূর্বাঞ্চলীয় শাখার ১৩ সদস্য।

তিন দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলটি বিদ্যুৎ ও জ্বালানী, ইলেকট্রনিক্স, খনি, স্টিল, বস্ত্র, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা সহ বিনিয়োগের নতুন দিক নিয়ে আলোচনা করবে।

শনিবার কলকাতায় সিআইআই’এর পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান টি.ভি.নরেন্দ্রন জানান ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধু মাত্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারই নয়, ভারতে ব্যবসার ক্ষেত্রেও এই প্রতিবেশি দেশটি সহজাত বন্ধু।

বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য জনপ্রিয় করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য লগ্নির পরিমান বাড়ানোর ক্ষেত্রেও প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে বিশ্বের একাধিক দেশ যখন বাংলাদেশে তাদের বিনিয়োগের কথা ভাবছে’। বাংলাদেশ সফর কালে বণিকসভার এই প্রতিনিধ দলটি সেদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ