সিসি নিউজ: নীলফামারীর ডিমলার চাপানি বাজারে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ।
শনিবার রাতে তাদের আটক করা হয়। পরে রবিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৬০০ করে টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় এ জরিমানা করেন।
আটকরা হলেন- ডিমলা খালিশা চাপানি ইউনিয়নের আমির হোসেনেরছেলে মোসলেম আলী (২০), একই এলাকার আমছার আলী ছেলে আলী হাসান (২২), শ্রী রেপতি চন্দ্র রায়ের ছেলে পবিত্র চন্দ্র রায় (২৪)।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরিমানার টাকা পরিশোধ করায় আটকদের ছেড়ে দেয়া হয়েছে।