• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

সৈয়্যদ কালিম আশরাফী এখন সৈয়দপুরে

k6নওশাদ আনসারী: আওলাদে রাসুল, দরবারে আলিয়া আহমদীয়া আখশরাফিয়া জয়েস শরীফ উত্তর প্রদেশ ভারতের গাদ্দীনসিন পীরে কামেল, খাতিবে আযম আল্লামা আলহাজ্ব  সৈয়্যদ শাহ্ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফী আল জ্বীলানী (মাঃজিঃআঃ) এখন সৈয়দপুর মুন্সিপাড়াস্থ খানকাহ-এ-আশরাফীয়াতে অবস্থান করতেছেন। এবং ৮ নভেম্বর মঙ্গলবার সৈয়দপুর তামান্না মোড়ে আন্তার্জাতিক ইসলামী সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করে তাকরির পেশ করিবেন।
এর আগে আওলাদে রাসুলের আগমনের খবরে সৈয়দপুর জুড়ে খুশির ইমেজ ছেয়ে যায় এবং হুজুর কেবলাকে রিসিভ করতে সৈয়দপুরের বিভিন্ন খানকাহ,পাড়া মহল্লা থেকে এসময় অনেক যানবাহন বিরামপুর হিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়।  আজ সকাল ৯.০০ টার সময় ৫ টি কার, ১০ টি মাইক্রোবাস, ১টি মিনিবাস, ২৫টি পিকআাপ, ৩০টি মোটর সাইকেলযোগে আওলাদে রাসুল’র ভক্ত মুরিদানরা খানকাহ আশরাফীয়াই জড়ো হয়ে একযোগে হিল্লির উদ্দেশ্যে গমন করে। আওলাদে রাসুল সৈয়্যদ কালিম আশরাফী আল জ্বীলানী সাহেবকে হিলি সীমান্তে স্বাগতম জানাতে এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি জনাব হিটলার চৌধুরী ভলু, দিলনেওয়াজ খান, নুরুদ্দিন আশরাফী, গুলজার আশরাফী, শাম্স চুন আশরাফী, খালিদ আজম, মোঃ রাকিব, নাদিম আশরাফী সহ সুধি সমাজের বিশাল অংশ এসময় উপস্থিত ছিলেন। হুজুর কেবলাকে হিলি সীমান্তে স্বাগতম জানিয়ে বিশাল গাড়ী বহর সৈয়দপুরে প্রবেশ করতেই অনেক মানুষ রাস্তায় দাড়িয়ে হুজুরকে স্বাগতম জানান এবং বিশাল গাড়ী বহর এসময় সৈয়দপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য সৈয়্যদ কালিম আশরাফী মোট ১৮ দিন  সৈয়দপুরে অবস্থান করবেন বলে খানকাহ-এ-আশরাফীয়া সূত্রে যানা গেছে। সৈয়দপুরে অবস্থান কালে তিনি বিভিন্ন যায়গায় ওয়াজ নসিহত করবেন এবং মাদ্রাসা জান্নাতুন নাঈমে অবস্থান করবেন। এর আগে তিনি তার দরবারে আলিয়া আহমদীয়া আশরাফীয়া ভারতের উত্তর প্রদেশের জয়েস শরীফ হতে কলকাতায় আসেন এবং কলকাতা হয়ে হিলি সীমান্তে পেরিয়ে সৈয়দপুরে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ