• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

তামিম চৌধুরীর পরিচয় মিলেছে

তামিমঢাকা: জঙ্গি তামিম চৌধুরীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।

তিনি জানান, জঙ্গি তামিম চৌধুরী নিহত হওয়ার পর প্রাথমিকভাবে তাকে তামিম চৌধুরী হিসেবে চিহ্নিত করা হলেও তার আসল পরিচয় সম্পর্কে সন্দেহ ছিল। পরে তার দেহের বিভিন্ন নমুনার ডিএনএ পরীক্ষা করা হয়।

এমনকি ওই নমুনা পরে কানাডা পাঠানো হয়। সেখানে অবস্থানরত তামিমের পিতা ও বোনের ডিএনএ নমুনার সাথে তার ডিএনএ নমুনার তুলনামূলক পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তামিম চৌধুরী প্রকৃতপক্ষে ‘তামিম চৌধুরী’ই বলে জানা গেছে।

তিনি আরো জানান, আজ ওই পরীক্ষার ফলাফল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে পৌঁছেছে। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত হন জঙ্গি তামিম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ