• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাম্প ১২৫, হিলারি ৯৭

image-6797আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২৮ ভোট বেশি পেয়ে এগিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্প। তিনি পেয়েছেন ১২৫ ইলেকট্রোরাল ভোট; আর হিলারি পেয়েছেন ৯৭টি। খবর সিএনএনের।

ট্রাম্প জিতেছেন সাউথ ক্যারোলাইনা ৯ ভোট, আলাবামা ৯, টেনিসি ১১, মিসিসিপি ৬, ওকলাহোমা ৭, টেক্সাস ৩৮, আরকানসাস ৬, ক্যানসাস ৬, নেব্রাসকা ৫, ওয়াইওমিং ৩, নর্থ ডাকোটা ৩। এ  ছাড়া রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত ওয়েস্ট ভার্জিনিয়ায় ট্রাম্প জিতেছেন।

নিউইয়র্কে ২৯ ইলেকট্রোরাল ভোট পেয়ে জিতলেন হিলারি। হিলারি আরো জিতেছেন ইলিনয় ১১, ম্যাচাচুসেটস ১১, রোডস আইল্যান্ড, ৪, নিউ জার্সি ১৪, ম্যারিল্যান্ড ১০, ডেলাওয়ার ৩, ওয়াশংটন ডিসি ৩।

আর গুরুত্বপূর্ণ ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমানে সমানে লড়াই হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হবে। মোট ইলেকটোরাল ভোট রয়েছে ৫৩৮টি।

হিলারি জানিয়েছেন, ভোটের ফল যা-ই হোক তিনি তা মেনে নেবেন। ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ভোট নেয়া হয় দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ