নওশাদ আনসারী, সিসি নিউজ: মঙ্গলবার সৈয়দপুরের টার্নিং পয়েন্ট পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সুন্নী সমাবেশ থেকে ডাক দেওয়া হয় জঙ্গিবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার। আহলে বাইত ফাউন্ডেশন, সৈয়দপুর’র উদ্যোগে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ইসলামী সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুদুর ভারত হতে আগত পীরে কামেল আওলাদে রাসুল সৈয়্যদ কালিম আশরাফী সাহেব এবং আওলাদে রাসূলকে এক নজর দেখার জন্য ধর্মপ্রাণ জনগণের ঢল নামে সৈয়দপুর তামান্না মোড়ে।
প্রধান অতিথি ঈমান,আক্বিদার উপর বয়ান রাখার পাশাপাশি সময়ের গুরুত্বের উপর রাখেন বিশেষ বয়ান। এর আগে জঙ্গিবাদ উগ্রবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা এবং ইসলামের সঠিক ব্যখ্যা সুফিজম সকলের মাঝে তুলে ধরতে একে একে বক্তব্য রাখেন ফাউন্ডেশন’র সভাপতি মাওলানা সাবির হোসেন রেজভী, সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবিব, মাওলানা খুরশীদ রেজভী, মাওলানা আহমদ রেজা প্রমুখ এবং হামদ নাত পরিবেশন করেন হায়দার আলী এমাদী, আনোয়ার আশরাফী,রায়হান আশরাফী।
উক্ত আন্তর্জাতিক ইসলামী সুন্নী সমাবেশে সভাপতিত্ব করেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও নীলফামারী চেম্বার অব কমার্স এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ্ব জুবায়ের এমাদী সাহেব। আরও উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া বিশাল অংশের সুশিল সমাজ
সৈয়দপুরের মাঝে একটি সফল সমাবেশে দলে দলে মানুষের অংশগ্রহন করায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবিব, অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক নওশাদ আনসারী, তাওহীদ রেজভী সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
সমাবেশ শেষে সালাতো সালামের পর সৈয়দপুর, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করেন আওলাদে রাসুল সৈয়্যদ কালিম আশরাফী।