• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শ্রুতি হাসানকে খুনের হুমকি!

শ্রুতিবিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান বর্তমানে তেলুগু ছবি ‘কাটামারাউদু’-এর শ্যুটিং-এ ব্যস্ত। শ্রুতি সম্প্রতি কে জি গুরুপ্রসাদ নামে একজন কন্নড় চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ ওই ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁকে টুইটারে কিছু অবমাননাকর বার্তা পাঠাচ্ছেন। শ্রুতি চেন্নাইয়ের সাইবার ক্রাইম সেলে ওই ব্যক্তির বিরুদ্ধে ২ পাতার একটি অভিযোগ দায়ের করে বলেছেন, কারণ ওই ব্যক্তি নাকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।

তবে এঘটনা প্রথম নয়। বিখ্যাত দক্ষিণি অভিনেতা কমল হাসানের বড় মেয়ে শ্রুতি হাসান এর আগেও এমন ঘটনার সম্মুখীন হয়েছে। ২০১৩ সালে তাঁর মুম্বইয়ের বাড়িতে একজন উত্যক্তকারী তাঁর উপরে হামলা চালায়। সেবার দরজায় ধাক্কা দেওয়ায় শ্রুতি মনে করেছিলেন হয়তো পরিচারিকা এসেছে। দরজা খুলতেই একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর গলা টিপে দেয়। এই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় তিনি আর সময় নষ্ট না করে সরাসরি সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এর তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ