দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর দেড় টায় দিনাজপুর জেলা কারাগার হতে তাঁকে মুক্তি দেয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে আসেন। পরে দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি, কোতয়ালী বিএনপির কোষাধ্যক্ষ মো. আইনুল হকসহ কোতয়ালী বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর একটি বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলার একটি মামলায় আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।