• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কোনি হত্যাকাণ্ড: সাত জেএমবির বিচার শুরু

কোনিওরংপুর: রংপুরের কাউনিয়ার চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসিও কোনি (৬৬) হত্যা মামলায় সাত জেএমবির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
আগামী বছরের ৪ জানুয়ারী এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মঙ্গলবার দুপুরে রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
এসময় গ্রেফতারকৃত ৫ জেএমবি সদস্য উপস্থিত ছিল। এই মামলায় ৩ আসামি নিজেরাই এবং ৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করা হয়েছে।
রংপুর স্পেশাল জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক জানান, বিচারক নরেশ চন্দ্র সরকার মঙ্গলবার এক আদেশে এই মামলায় চার্জশিটভূক্ত আট আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে।
এর মধ্যে শুনানির সময় কারাগারে আটক জেএমবির সদস্যরা এবং উত্তরাঞ্চলের স্কোয়াড লিডার মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন এজলাসে উপস্থিত ছিল।
চার্জশিটভুক্তদের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় তার বিরুদ্ধে চার্জ গঠন করেনি আদালত।
বাকি দুই আসামি সাদ্দাম হোসেন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। এই সাত জেএমবি সদস্যের বিরুদ্ধে আগামী বছরের ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ