• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৩৩১

দিনাজপুর শিক্ষা বোর্ডদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ১১তম দিন “বিজ্ঞান” বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ২ হাজার ৩শ’ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ১১তম দিনের পরীক্ষায় ২ লাখ ১০ হাজার ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫০টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ