• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজশাহীতে একসঙ্গে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা

two-girls-suicide-at-rajsha_45171রাজশাহী: জেলার চারঘাট উপজেলার সাহাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ওড়নার পেঁচিয়ে দুজন আত্মহত্যা করে। দুই স্কুল ছাত্রী হলো- সাহাপুর পশ্চিপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে বর্ণা (১৩) ও একই এলাকার মুক্তার আলী মেয়ে উম্মে মারিয়া শম্পা (১২)। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শম্পার বাবা মুক্তার হোসেন চিকিৎসার জন্য ভারতে আছেন।
পারিবারিক সূত্র জানায়, বিকেলে প্রাইভেট পড়ে শম্পার বাড়িতে আসে দুজন। এরপর সন্ধ্যায় একই ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধারের সময় দুই ছাত্রীর হাত থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে শম্পার হাতের সুইসাইড নোটে বিপ্লব মাস্টার ও বর্ণার হাতের সুইসাইট নোটে লেখা ছিল মুন্না নামের একজনের নাম।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে কী লেখা আছে, তা তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘সুইসাইড নোটটি কার হাতের লেখা, তাও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ