বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন আয়োজন করেছে পহেলা অগ্রহায়ন উপলক্ষে নবান্ন উৎসব ও পিঠা মেলার। মঙ্গলবার বাঘা উপজেলা চত্বরে সকাল ৯টায় শুরু হয় এ মেলা।
মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার পশরা দিয়ে সাজানো মেলার স্টল।
পিঠার মধ্যে ছিল ফুল পিঠা,বকুল পিঠা,চিতই পিঠা,পাটি শাপটা লাভ পিঠা,পিস্কুট পিঠা,নকশা পিঠা ইত্যাদি
এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বেসারকারী প্রতিষ্ঠান এতে অংশ নেয় । এছাড়াও মেলায় গম্ভীরা লোক সংগীত ও লাঠি খেলার আয়োজন করা হয় ।