• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

একমি ল্যাবরেটরিজ ওষুধ কারখানায় আগুন

আগুনঢাকা : ঢাকার ধামরাইয়ে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রানা আহম্মেদ জানান, অগ্নিকাণ্ডের  খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ছয়তলা ভবনের তিন তলার সব মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে কারখানার বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ