• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে জেলা কমিউনিটি পলিশিং সমাবেশ অনুষ্ঠিত

dinajpur-16-11-2016দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা কমিউনিটি পলিশিং আয়োজিত সমাবেশ বুধবার (১৬ নভেম্বর) দুপুুরে স্থানীয় ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ডা. আই এফ এম শহিদুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. সিদ্দিক গজনবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। সমাবেশে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ১৩ থানার অফিসার ইনচার্জ (ওসি), কমিউনিটি পুলিশিং-র সদস্য ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম) জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ