• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ত্রিশালে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১

সংঘর্ষময়মনসিংহ: জেলার ত্রিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
ওসি মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মো. বাদল ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ. বারীর মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আ. বারীর লোকজন বিয়ারা গ্রামে মোল্লা বাড়িতে গোলাম মো. বাদল বাদলের লোকজনের ওপর হামলা করে।
এতে ১০ জন আহত হন। এর মধ্যে রয়েছেন সাইফুল মোল্লা (৪০), হুমায়ুন মোল্লা, আ. হাই মোল্লা ও আজিজুল মোল্লা আহত হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মোল্লা (৪০) নিহত হন।
অপর দিকে আ. বারীর সমর্থক আ. বাতেনকে রাস্তায় একা পেলে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
উল্লেখ্য, কিছুদিন আগে গোলাম মো. বাদলের লোকজন আ. বারীর বাড়িতে ও যুবলীগ অফিসে হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ