• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএসমুক্ত

ইনআন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের পূর্ব পাশের এক-তৃতীয়াংশ মুক্ত হয়েছে। মঙ্গলবার মসুলের নিকটবর্তী কাইয়ারা বিমান ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সা’দ মা’ন।

সা’দ মা’ন বলেন, ‘পূর্ব মসুলের এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা পুনর্দখল করেছে সেনাবাহিনী। আইএস জঙ্গিদের দখলে চলে যাওয়ার আগেও এই অংশটি অশান্ত ছিল।’

তিনি বলেন, পুনর্দখলকৃত এলাকাগুলো কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং মসুলের অন্যান্য এলাকা আইএসমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।

গত ১৭ অক্টোবর থেকে ইরাকে আইএসের সর্বশেষ বড় ঘাঁটি মসুল শহর মুক্ত করার জন্য বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে শিয়া ও সুন্নী স্বেচ্ছাসেবী যোদ্ধাদের পাশাপাশি কুর্দি পেশমার্গা বাহিনী অংশ নিয়েছে।

সেনাবাহিনী এরইমধ্যে নগরীর পূর্ব অংশ দিয়ে মসুলে ঢুকে পড়েছে এবং সেখানকার বিভিন্ন এলাকা পুনর্দখল করছে। এসব এলাকায় আইএস জঙ্গিরা শক্ত প্রতিরোধ করে যাচ্ছে। মসুল মুক্ত অভিযানে এখন পর্যন্ত ৯৫৫ জঙ্গি নিহত ও ১০৮ জন বন্দি হয়েছে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ