• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

তারাগঞ্জ-বদরগঞ্জের এমপি এবার পকেটে

img_20161117_071603-copyসিসি ডেস্ক: আশরাফুজ্জামান বাবু’র রচনায় ‘পকেট টেলিছবিতে ডাক্তার চরিত্রে অভিনয় করলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডিউক চৌধুরী। টেলিছবিটির পরিচালনায় ছিলেন যৌথভাবে জুলফিকার জাহেদী ও শাহ সুলতান।

এ প্রসঙ্গে নাট্যকার আশরাফুজ্জামান বাবু বলেন, ‘বড় ভাই সাংসদ জনাব ডিউক চৌধুরীকে অনুরোধ করেছিলাম। আমি অত্যন্ত আনন্দিত যে, তিনি আমার অনুরোধ রেখেছেন। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে তিনি সময় দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁকে।’

কাহিনিতে দেখা যায়, নিজের হাত নিয়ে চরম বিপাকে পড়েছেন এ সময়ের ব্যস্ততম মডেল আজাদ। তার ডান হাত তার কথা শুনছে না। সব সময় শুধু প্যান্টের পকেটেই ঢুকে থাকছে। কিন্তু কেন? কোনো কারন খুঁজে পাচ্ছে না কেউ। আর তাই চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে। মহল্লার ছেলেরা বাঁকা চোখে দেখছে। মুরুব্বিদের কাছে বেয়াদব আখ্যা পেয়েছে। তাই ভালোবাসার মানুষ আজাদকে ডাক্তাররুপি ডিউক চৌধুরীর কাছে নিয়ে যায় নাদিয়া।
‘পকেট’ টেলিছবিতে সাংসদ ডিউক চৌধুরী, মডেল আজাদ ও নাদিয়াসহ আরও অভিনয় করেছেন জয়নাল জ্যাক, চিত্রনায়িকা শম্পা, রজনীগন্ধ্যা রফিক, আলী আদ্রীয়ান জাহেদী, রেহানা জলী, আলী জুলফিকার জাহেদী এবং দু’জন গুণী চলচ্চিত্র নির্মাতা ও কাহিনিকার কমল সরকার ও রাইসুল রনি।
টেলিছবিটির প্রযোজক ও পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘আমি ডিউক চৌধুরী এমপি মহোদয়কে দেখেছি, তিনি বিশুদ্ধ মনে শিল্প- সাহিত্যকে ভালোবাসেন। বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের ব্যস্ততার মাঝেও তিনি শিল্প ও সাহিত্যের মাধ্যমে দেশ ও জাতির সেবার করতে চান।’

একটি বেসরকারি চ্যানেলে টেলিছবিটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ