বিনোদন ডেস্ক: ফ্রান্সের প্যারিসে মুখোশধারী ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। গত মাসে প্যারিসে একই এলাকায় হামলার শিকার হয়েছিলেন পর্নোস্টার কিম কারদাশিয়ান।
ঘটনার ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা এটাকে ডাকাতির চেষ্টা হিসেবে বিবেচনা করে তদন্ত করছে। এর আগে গত অক্টোবর মাসে ৫ জনের একটি দল মার্কিন রিয়ালিটি টিভি সুপারস্টার কিম কারদাশিয়ানের উপর হামলা করে। তার নিরাপত্তারক্ষীদের মাথায় বন্দুক ধরে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার মূল্যমানের অলংকার নিয়ে যায়।
গত বছর প্যারিসে আইএস জঙ্গিদের হামলার পরে জরুরি অবস্থায় থাকা ফ্রান্সের ভাবমূর্তিতে একটা আঘাত হয়ে এসেছিল। এসব আক্রমণ ও সহিংসতার কারণে পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় শহর প্যারিসে পর্যটকের সংখ্যা কমছে। -ওয়েবসাইট।