• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

পঞ্চগড়ে ট্রাকচাপায় নিহত ২

নিহতপঞ্চগড়: সদর উপজেলার জগদল এলাকায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। হতাহতরা দুই মোটরসাইকেলের আরোহী।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার নুর আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও একই এলাকার জয়নাল হকের ছেলে আশরাফুল ইসলাম (২২)।

আহতরা হলেন- শালবাহান এলাকার নজিবুল ইসলামের ছেলে শাওন (২০), পঞ্চগড় করতোয়া চা কারখানার শ্রমিক নয়ন (২৫) ও দ্বীপ (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তেঁতুলিয়ার শালবাহান থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন দেলোয়ার, আশরাফুল ও শাওন। একই সময় জগদল বাজার থেকে মোটরসাইকেলে করে মহাসড়কে উঠছিলেন নয়ন ও দ্বীপ। এসময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক ওই দুই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। এসময় গুরুতর আহত হন দুই মোটরসাইকেলের অপর চার আরোহী। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক কাইয়ুম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ