• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ashuliaঢাকা: ঢাকার আশুলিয়া এলাকার নরসিংহপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আগুনের সংবাদ পেয়ে পাশ্ববর্তী ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাভার, টঙ্গী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনের আরো ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জানান, আটতলা বিশিষ্ট কারখানাটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের তীব্রতা অনেক বেশি।
এদিকে, শ্রমিকরা জানিয়েছে কারখানাটিতে রাতের পালায় উৎপাদন চলছিল। আগুনের সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের কারখানার প্রধান ফটকেই আটকিয়ে দিচ্ছে কারখানাটির নিরাপত্তাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ