• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

কুড়িগ্রামে ‘৯৭ ব্যাচের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরন

kurugram-blanket-distribusion-photo-18-11-16কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ‘১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে ৫শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌরসভা প্রাঙ্গনে শীতের শুরুতেই হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, প্যানেল মেয়র তোঁতা মিয়া, ৯৭ ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান মিন্টু, তুষার মাহমুদ, ডাঃ আল-আমিন মাসুদ, সাইদুর রহমান বাবু, ইমন আহমেদ প্রমুখ।
১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা জানান, নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতি বছর শীতের প্রকোপ বেশি হয়। এজন্য এখানকার হতদরিদ্র মানুষের শীত নিবারনের জন্য নিজস্ব অর্থায়নে শীতের শুরুতেই কম্বল বিতরন করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ