• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সুষমাকে কিডনি দিতে আগ্রহী অনেকেই

সুষমা স্বরাজআন্তর্জাতিক ডেস্ক: ভারতের অসুস্থ পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে কিডনি দান করতে চান বহু মানুষ। সুষমা স্বরাজ টুইট করেছিলেন যে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হতে পারে। এর পর বহু মানুষ টুইটারে তাকে কিডনি দেয়ার প্রস্তাব দিচ্ছেন।

৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। এমাসের শুরুতে তাকে দিল্লীর এক হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন তিনি।

মঙ্গলবার সুষমা স্বরাজ প্রথম এক টুইটার বার্তায় জানান যে একটি কিডনি বিকল হওয়ার পর তার ডায়ালাইসিস চলছে। এরপর থেকেই বহু মানুষ তাকে টুইটারে কিডনি দান করার প্রস্তাব দিচ্ছেন।

একজন মানুষের দুটি কিডনি থাকে। তবে যে কোন সুস্থ মানুষ তার একটি কিডনি দান করে অপর কিডনির ওপর নির্ভর করেই বেঁচে থাকতে পারে।

নিখিল ডাদিচ নামে একজন সুষমা স্বরাজকে টুইটারে লিখেছেন, “ম্যাম, আপনি চাইলে আমার কিডনি দান করতে রাজী আছি। আপনার মতো একজন মানুষের সেবা জাতির প্রয়োজন।”

জম্মুর বাসিন্দা ২৪ বছর বয়সী খেমরাজ শর্মা জানিয়েছেন, “তিনি একজন সুস্থ সবল মানুষ এবং সুষমা স্বরাজকে তিনি তার একটি কিডনি দান করতে চান।”

সুষমা স্বরাজ টুইটারে এক বার্তায় যারা তাঁকে কিডনি দেয়ার প্রস্তাব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন, “কিভাবে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ