• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

ছিনতাইকালে আটক কনস্টেবল লতিফ সাসপেন্ড

11ঢাকা: টাকা ছিনতাইকালে আটক ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে সাসপেন্ডকরা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় ছিনতাইয়ের শিকার ডিম বিক্রেতা আব্দুল বাছির তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর তাকে সাসপেন্ডকরা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার দাস। শুক্রবার বিকেলে তিনি বলেন, আমরা কারো ব্যক্তিগত অপকর্মের দায় নেবো না। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে বিশৃঙ্খলা ও অপকর্মের কোনো ছাড় নেই। লতিফুজ্জামানের অপরাধ প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, লতিফুজ্জামানকে সাসপেন্ডকরা হয়েছে। মামলার তদন্ত চলবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

শুক্রবার ভোরে রাজধানীর লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে ভ্যানে চড়ে ফিরছিলেন ডিম ব্যবসায়ী আবদুল বাছির। তেজগাঁও স্টেশন রোডের আড়তে ফেরার পথে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটরসাইকেলে আসা দুই আরোহী তার পথরোধ করেন। আরোহী দুজনেই পুলিশের পোশাক পরিহিত ছিল।

প্রথমে মোটরসাইকেল আরোহীর একজন বাছিরের কাছে গাঁজা আছে কি না জানতে চান। এরপর আর কি আছে জানতে চান। ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানান বাছির।
এই টাকা দেখেই তা ছিনিয়ে নেন মোটরসাইকেল আরোহীদের একজন। তবে বাছির জাপটে ধরে ফেলেন তাকে। আরেকজন পালিয়ে যায়। এ সময় কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হয়। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি নিজেকে লতিফুজ্জামান বলে পরিচয় দেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ