পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামে মোট ৭৪৩ টি পরিবারের মাঝে বিদ্যুতের শুভ উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১০ টায় পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো: শফিউল আলমের সভাপতিত্বে বালিঘাটা ইউনিয়নের দড়গাপাড়া গ্রামে এর উদ্বোধন করেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বককর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, পল্লীবিদ্যুতের পরিচালক মো: খলিলুর রহমানসহ অনেকে। ডিজিএম শফিউল আলম বলেন, সরকারের অর্থায়নে প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দড়গাপাড়া, লকমা মিশন, সুন্দরপুর এবং পল্লীবালা গ্রামের ৭৪৩ টি পরিবারের মাঝে আজ থেকে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে।