• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিহতকুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সাইদুর রহমান ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, আজ রবিবার সকাল সাতটার দিকে উপজেলার বিত্তিপাড়া নামক এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ