• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

মিতু হত্যায় অস্ত্র মামলার বিচার শুরুর আদেশ

indexচট্টগ্রাম: চট্টগ্রামে সাবেক এসপির স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় দুই আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নুর দুই আসামি এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানি শুরুর দিন ঠিক করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী জানান, আদালত এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৮ জানুয়ারি তারিখ রেখেছেন।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ