• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

সিটিসেলের কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

imageঢাকা: পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সিটিসেল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছে কর্মচারিরা। একই সঙ্গে তারা অন্যান্য পাওনাও দাবি করেছেন।

সিটিসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মো. সাইফুল হাসান জানান, কর্তৃপক্ষের কাছে বেতন-ভাতা পাওয়ার আশ্বাস না পাওয়ায় তারা অবস্থান ধর্মঘট শুরু করেছে।

উল্লেখ্য, বিটিআরসির বকেয়া টাকা শোধ না করায় ২০শে অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার আবেদন নিয়ে আদালতে গেলে শিগগির তরঙ্গ খুলে দেয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের ওই আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ