সিসি নিউজ: সৈয়দপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী চাল বিতরন কার্যক্রম সরেজমিনে প্রত্য করতে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই ডিলারের ডিলারশীপ বাতিল করেন। ডিলারশীপ বাতিল হওয়া ডিলার হচ্ছে মো. আব্দুল মালেক। তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডিলার।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ও ৬ নম্বর আংশিক ওয়ার্ডের ৪৬৮জন সুবিধাভোগীর মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণের জন্য মো. আব্দুল মালেককে ডিলার হিসেবে নিয়োগ করা হয়। আজ মঙ্গলবার চলতি নভেম্বর মাসের চাল যথাসময়ে বিতরণও শুরু করেন তিনি। চাল বিতরণকালে ডিলার আব্দুল মালেক সুবিধাভোগীদের দেড় থেকে ২ কেজি করে চাল ওজনে কম দিচ্ছিলেন। এ অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাৎনিক ওই ডিলারের দোকানে যান।
এ সময় তিনি সুবিধাভোগীদের মধ্যে ওজনে চাল কম দেওয়ার সত্যতা খুঁজে পান। এছাড়াও সরকারীভাবে সরবরাহকৃত ৩০ কেজি ৩০০ গ্রাম ওজনের প্রতিটি চালের বস্তা মেশিনের সেলাই থাকার কথা থাকলেও সেগুলোতে হাতের সেলাই দেওয়া অবস্থায় পান ইউএনও। এ সময় ইউএনও ডিলালের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সত‘র দিতে পারেননি। পরবর্তীতে ওই দুই অভিযোগের ভিত্তিতে ডিলার আব্দুল মালেকের চাল বিতরণ স্থগিত করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান ওই ডিলারে বিরুদ্ধে সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে তাৎনিক সেখানে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই ডিলার আব্দুল মালেকের ডিলারশীপ বাতিল করা হয়েছে।