• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাখাওয়াত

image_170229_0নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার বেলা ১১টার দিকে নির্বাচনের রির্টানিং অফিসার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি

এ সময় রির্টানিং অফিসারের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ সকল বৈধ ও অবৈধ অস্ত্র জব্দের অনুরোধ জানান অ্যাডভোকেট সাখাওয়াত।
জবাবে ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার, আমরা সব করবো’ বলে তাকে আশ্বস্ত করেন রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, “আগামী ৫ ডিসেম্বরের পর থেকে আমরা সকল ধরনের ব্যবস্থা নেয়া শুরু করবো। আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকলে লিখিতভাবে আমাদের জানাবেন।”
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম ও গিয়াস উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ