• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজে নবান্ন উৎসব পালিত

লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর খুরশিদ জামান কাকন: সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে নবান্ন উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্ত্বরে প্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে বাঙালীর ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়।
কেউ সেজেছে গ্রাম্য বধূ, কেউবা চাষি, আর কেউবা জেলে সাজে ষোল আনাই বাঙ্গালী। সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে একের পর এক পল্লি গান গিয়ে উৎসবের আমেজ আরো বাড়িয়ে তুলে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা।
লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোঃ রেয়াজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মুসা জঙ্গি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি লায়ন মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে, বাঙ্গালী ঐতিহ্য ও সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের শিশুদের পরিচয় করে দিতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
পরে যেমন খুশি তেমন সাজোতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। বেলা ১২ ঘটিকায় লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান চত্ত্বরে এসে শেষ হয়। সর্বশেষ ছাত্রছাত্রীর মাঝে পায়েস মুড়ি বিতরণ করে নবান্ন উৎসবের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ