পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি ডিগ্রী কলেজের নবনি বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে আজ বুধবার দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালারের সভাপতিত্বে এত প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু । বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, মহীপুর হাজীমহসীন কলেজের সাবেক অধ্যক্ষ মো: লোকমান হোসেন, প্যানেল মেয়র নূর হোসেন, পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহের নিগার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিমসহ অনেকে। বরন শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরিশেষে কলেজের শিক্ষার্থীরা সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।