ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দীপ্তি রাণী (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপরে জেলা শহরের শান্তিনগরে নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীপ্তি ওই এলাকার আতিয়া বর্মণের মেয়ে। তিনি শহরের স্কয়ার হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রবিনের সঙ্গে দীপ্তির বিয়ের আলোচনা চলছিল। বিয়েতে তিনি রাজি ছিলেন না। তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক কফিল বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।