• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠছে সুগন্ধি জাতের ধান ব্রি-৩৪

ধানমোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : চলতি বছর আমন মৌসুমে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিস্তীর্ন এলাকায় ব্রি-ধান ৩৪, জাতের ধান কৃষকেরা চাষ করেছেন। এসব জমিতে ইতোপূর্বে চাষীরা রোগবালাই অসহনশীন ভারতীয় স্বর্ণা ধানের চাষ করতেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়া পুকুর, পুনট্রি,আব্দুলপুর,ভিয়াইল, ফতেজংপুর, সাতনালা,সহ উপজেলার ১২টি ইউনিয়নে ৯ হাজার ৮ শত ৬১ হেক্টর জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত ব্রি-ধান ৩৪ জাতের সুগন্ধি ধানের চাষ করা  হয়েছে। যা গত বছরে ছিলো ৩ হাজার ৫ শত ৭১ হেক্টর জমি এ বছর তা তিন গুন ছাড়িয়ে গেছে। কৃষকরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতায় এ ধান চাষ করছেন। সুগন্ধি ধানে কৃষকের জমিতে এখন শোভা পাচ্ছে ও মৌ মৌ সুগন্ধ ছড়াচ্ছে। এছাড়া ফলন ভালো হওয়ায় এলাকার কৃষকরা এ সব জাতের ধান চাষে আশাবাদী হয়ে উঠেছেন। কৃষক এই ধানের চাষ নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছেন।
চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কৃষক মোঃ মহসীন আলী ও ভিয়াইল ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান,ও মতিয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায়, এ বছর তারা শতকরা ৮০ ভাগ জমিতে ব্রি- ৩৪ জাতের ধান চাষ করেছেন। এক সময় অবস্থা সম্পন্ন কিছু কৃষক সুগন্ধি ধানের চাষ করতেন। কিন্তু এখন বাণিজ্যিক ভিত্তিতে এই ধানের চাষ করে সফল হচ্ছেন অনেকেই। আগে এসব জমিতে কৃষকরা ভারতীয় স্বর্ণা আবাদ করেতেন।
এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ব্রি-ধান ৩৪ এর চাল সুগন্ধযুক্ত, পোলাও এর জন্য খুবই সুন্দর, উৎপাদন খরজ কম,দাম বেশি এবং ফলন অনেক ভাল হওয়ায় কৃষকেরা এ জাতটি চাষাবাদে ঝুঁকে পড়েছেন। তাছাড়া রোগ বলাই না হওয়াও একটি প্রধান কারণ বলে তারা জানান।
ব্রি-ধান ৩৪ এর ব্যাপারে চিরিরবন্দর উপজলার রাণীরবন্দর বিশিষ্ট চাল ব্যবসায়ী বাবলু রহমানের সাথে কথা বলে জানা যায়, সুগন্ধিযুক্ত ও চিকন চাল প্রচুর পরিমানে বিদেশে রফতানি হচ্ছে। বাজারে এ ধানের চাহিদা ও দাম দুটোই বেশি।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো: মাহমুদুল হাসান বলেন, উপজেলায় সুগন্ধি ধান চাষের ঐতিহ্য রয়েছে। এ জাতীয় ধানের আবাদ পরিবেশ সম্মত এবং অপেক্ষাকৃত কম উর্বর জমিতে ফলে। উৎপাদন খরচ কম হওয়ায় এ জাতীয় ধান চাষে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ